চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে কাজের ভিসা বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের ভিসা, পাসপোর্ট ও পতাকা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী নেওয়ার অন্যতম বৃহৎ ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর পর এবার কর্মসূচিটি বাতিলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে জমা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে এএফপি জানিয়েছে, কট্টর ডানপন্থি ও অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত মার্কিন প্রতিনিধি মার্জোরি টেইলর গ্রিন গত বৃহস্পতিবার বিলটি উত্থাপন করেন।

তার অভিযোগ, ভিসা কর্মসূচি প্রতারণা ও অপব্যবহারে ভরা এবং বহু বছর ধরে মার্কিন কর্মীদের বঞ্চনার মুখে ফেলেছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো মার্কিন নাগরিকদের বাদ দিয়ে বিদেশিদের চাকরি দিয়েছে। বিলটি পাস হলে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশলসহ সব খাতে আমেরিকানদের কর্মসংস্থান অগ্রাধিকার পাবে।

Banglabid

২০০৪ সালে চালু হওয়া এইচ-১বি কর্মসূচির আওতায় প্রতি বছর ৮৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যাপল এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী প্রতিষ্ঠান। সম্প্রতি ট্রাম্প প্রশাসন এই ভিসার ফি ১ হাজার ৫০০ ডলার থেকে একলাফে ১ লাখ ডলারে উন্নীত করে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।

তবে নতুন প্রস্তাবিত বিলে বিদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সীমিত পরিমাণ ছাড় রাখা হয়েছে। বছরে সর্বোচ্চ ১০ হাজার জনকে নেওয়ার সুপারিশ থাকলেও তারা আর মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। বিলটি কংগ্রেসে আলোচনার অপেক্ষায় রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচ-১বিযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT