জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ যখন জুলুম নিপীড়নের মধ্যে পড়েছে, ফ্যাসিবাদ ব্যাপৃত হয়েছে সেসময় প্রতিবাদের ভাষা নিয়ে এসেছেন নজরুল। তরুনদের মাঝে নজরুল চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। জাতীয় কবির অসাম্প্রদায়িক ও সাম্যবাদী আদর্শ ধারণের আহ্বান জানান সর্বস্তরের মানুষ।








