আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই বলে মনে করেন ‘আমার বাংলাদেশ পার্টি’র সভাপতি মজিবুর রহমান মঞ্জু। চ্যানেল আইকে তিনি বলেন বিচার, সংস্কার ও নির্বাচনের পরিবেশ নিয়ে আস্থা তৈরি হলে সংকট কেটে যাবে। এক্ষেত্রে সরকারের বলিষ্ঠ ভূমিকা ও দলগুলোর সহযোগিতা প্রয়োজন। আগামী নির্বাচনে নতুন ধারার মধ্যপন্থী দলগুলো নিয়ে জোট হতে পারে বলে জানান তিনি।






