বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিনে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দেশ এগিয়ে গেলেও ধনী দরিদ্রের বৈষম্য থাকায় আক্ষেপ রয়েছে অনেকের। রাজনৈতিক দলগুলোর অনৈক্য নিয়ে হতাশার কথা জানানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ ।






