জুলাই-আগষ্ট গণহত্যার ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই চলতি বছর রায় হবে, এমন মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভবিষ্যতে এমন বললে কঠোর পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আদালত। গুম ও বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ২০শে এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল।






