জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে জারি করা পরোয়ানার বেশিরভাগ আসামি গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাতে প্রসিকিউশনকে বলেন আদালত। ওই সময়ে একটি হত্যার ঘটনায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদের বিরুদ্ধে ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।






