আদালত

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্র‍্যাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের ছবি, বাংলার সংবাদ সংস্থা চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্র্যারইব্যুনাল

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেহেরপুরে জেলা শিবিরের সাবেক সভাপতি তারিক মোহাম্মদ সাইফুল ইসলামকে হত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) অন্য মামলায় গ্রেফতার ফরহাদকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাতে প্রসিকিউসনের আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি মো. গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এসময় ফরহাদ হোসেন কাঠগড়ায় হাজির ছিলেন।

ট্র‍্যাইব্যুনালে প্রসিকিউসন পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় তিনটি এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা হয়।

গত ১৫ সেপ্টেম্ব আদাবর থানার মামলায় গ্রেপ্তার করে হস্তান্তর করে র‍্যাব।

বিষয়:আদাবর থানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারাগার গ্রেপ্তার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…