আদালত

ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ

কামাল আহমেদ মজুমদার জামিন আবেদন খারিজের সংবাদে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

কামাল মজুমদারের জামিন চেয়ে তার আইনজীবীর করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। তবে বার্ধক্য ও নানা অসুস্থতা বিবেচনায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে কিনা সে বিষয়ে ট্রাইব্যুনাল-১ আগামীকাল আদেশের দিন ধার্য করেছেন।

ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের পক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান। আর প্রসিকিউসন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…