আদালত

মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত ঘটনার অভিযোগে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে এ ফরমাল চার্জ জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন জানান, নানক ও তাপসসহ অভিযুক্ত ২৮ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগের ওপর আজই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে অভিযোগ মানবতাবিরোধী অপরাধ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…