রাজনীতি

আওয়ামী লীগের বিচার করতে গঠন হচ্ছে ট্রাইব্যুনাল ২

বিশ্লেষক ও আইনজীবী, যারা বিচার প্রক্রিয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বিশ্লেষক ও আইনজীবী, যারা বিচার প্রক্রিয়ার জন্য প্রস্তুত, একটি পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেছেন, দল হিসেবে লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে। ফ্যাসিস্ট লীগের বিচার হবেই।

বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তথ্য উপদেষ্টা লেখেন, ফ্যাসিস্ট লীগের বিচার হবেই। বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইবুনাল-২ গঠিত হচ্ছে।

এর আগে দুপুরে ফেসবুকে ‘কৈফিয়ত কিংবা বাস্তবতা’ শিরোনামে এক পোস্টে তথ্য উপদেষ্টা লেখেন, ক্ষমতার ভরকেন্দ্র অনেকগুলো। ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভরকেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না, সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই। কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে তারা স্টেইক নিয়ে বসে আছেন। এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিষয়:ট্রাইব্যুনাল ২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…