ক্রিকেট

সন্তানের পাশে থাকতে শুরুতে নেই স্যান্টনার

ত্রিদেশীয় সিরিজ

ক্রিকেটার বল ছুঁড়ে ফেলে উইকেটের দিকে লক্ষ্য করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার একটি ম্যাচে বল ছুঁড়ে ফেলে উইকেটের দিকে লক্ষ্য করছে, মাঠে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে শুক্রবার শুরুর অপেক্ষায় থাকা ত্রিদেশীয় সিরিজের দলে থাকলেও কিউইদের প্রথম ম্যাচে খেলবেন না মিচেল স্যান্টনার। বাঁহাতি অর্থোডক্স স্পিনারের জায়গায় নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার ব্লেয়ার টিকনার।

গত সপ্তাহে প্রথম সন্তানের বাবা হয়েছেন স্যান্টনার। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ত্রিদেশীয় সিরিজে শনিবার পাকিস্তানের বিপক্ষে নামবে কেন উইলিয়ামসনের দল। এই ম্যাচের পর তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

স্যান্টনারের অনুপস্থিতিতে অধিনায়ক উইলিয়ামসনের সামনে স্পিন বোলিং অপশন থাকছেন ইশ সোধি। প্রয়োজনে অনিয়মিত অফস্পিনার মাইকেল ব্রেসওয়েলের হাতেও বল দিতে হতে পারেন কেনকে।

বিষয়:ত্রিদেশীয় সিরিজ নিউজিল্যান্ড পাকিস্তান বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…