চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুলবুলিয়ার সেঞ্চুরি, জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় প্রোটিয়াদের

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২৭৮ রানে জিতেছিল সাউথ আফ্রিকা। প্রোটিয়া যুবারা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে যায়। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দলটি। মোহাম্মদ বুলবুলিয়ার সেঞ্চুরিতে জিম্বাবুয়ে যুবাদের ১০৭ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা।

হারারেতে টসে হেরে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩৪৬ রান করে সফরকারী দল। জবাবে নেমে ৯ উইকেটে ২৩৯ রানে থামে জিম্বাবুয়ে যুবাদের ইনিংস।

প্রোটিয়া অধিনায়ক বুলবুলিয়া ১১ চার ও এক ছক্কায় ৯৩ বলে ১৩০ রান করেন। ৬২ বলে ৬৩ রান করেন জরিখ ফন স্কালভিক। আদনান লাগাদিয়ান ৩৬ বলে ৫৮ রান করেন। এছাড়া জেসন রোয়েলস ২৮ বলে ২৪ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে শেল্টন মাজভিতোরেনা ও সিম্বারাশে মুদজেনগেরে তিনটি করে উইকেট নেন।

জবাবে নেমে মাইকেল ব্লিগনট ৬২ বলে ৫০ রান করেন। ৩৮ বলে ৪৭ রান করেন ওপেনার নাথানিয়েল হ্লাবাঙ্গানা। সিম্বারাশে মুদজেনগেরে করে ৬৭ রানে ৪৬ রান। এছাড়া ৩২ রানে ২৭ রান করেন কুপাকওয়াশে মুরাদজি।

প্রোটিয়া বোলারদের মধ্যে এনাথি কিটশিনি ৩ উইকেট নেন। জেসন রোয়েলস, ফন স্কালভিক ও বাসন ২টি করে উইকেট নেন।

Reneta

বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ যুবাদের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ২ ম্যাচে ২ জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয়ে দুইয়ে সাউথ আফ্রিকা। স্বাগতিক জিম্বাবুয়ে ৩ ম্যাচ খেললেও এখনও কোনো জয়ের দেখা পায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯জিম্বাবুয়েত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজবাংলাদেশবুলবুলিয়ালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬

বিশ্বকাপ ডামাডোলের মাঝে কেমন হল ক্লাবগুলোর খেলোয়াড় কেনাবেচা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্তাগফিরুল্লাহ: একটি শব্দ, হাজার বছরের ইতিহাস

জুলাই ২৭, ২০২৬

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে

জুলাই ২৭, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT