চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৯ এর শোধ ২০২৩’এ নিতে চান বোল্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডসে ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংলিশদের বিপক্ষে নাটকীয় সেই হারের ক্ষত এখনও পোড়ায় নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টকে। জবাবটা তাই তুলে রেখেছেন সময়ের অন্যতম সেরা এই পেসার। ২০২৩ বিশ্বকাপ জিতে পুরনো সেই ক্ষত সারাতে চান ৩৩ বর্ষী।

চলতি মাসের শুরুতেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে এসে আলোচনার জন্ম দিয়েছেন বোল্ট। ফলে স্বাভাবিকভাবেই আগের মতো যখন তখন চাইলেও পাওয়া যাবে না তাকে। তবে অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে কিউইদের পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তিনি। তবে এরপর আর পাওয়া যাবে না তাকে।

আগামী জানুয়ারিতে পাকিস্তানে দুটি টেস্ট খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। এরপর ঘরের মাঠে টেস্ট খেলতে আসবে ইংলিশরা। মার্চে খেলতে আসবে শ্রীলঙ্কা। এসময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ছাড়াও আরব আমিরাতের মাটিতে টি-টুয়েন্টি লিগ খেলার কথা রয়েছে তার। ফলে অনেকের ধারণা ছিল টেস্ট ক্রিকেটে হয়তো আর দেখা যাবে না বোল্টকে। তবে এখানেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন না বলে জানিয়েছেন বোল্ট।

‘আমার এখনও অনেক ক্রিকেট খেলার আছে। আমি জানি পরবর্তী সিরিজটি পাকিস্তানে এবং তারপর নতুন বছরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে। কিন্তু এটা এখনো অনেক দূরে। আমি এটা নিউজিল্যান্ড ক্রিকেটের ওপর ছেড়ে দেব এবং তাদের সিদ্ধান্তকে সম্মান জানাব।’

তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বোল্টের ব্যাপারে কেস-বাই-কেস ভিত্তিতে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন। একইসাথে বোর্ডের সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন।

টেস্ট ক্রিকেটকে বোর্ডের উপর ছেড়ে দিলেও ওয়ানডে বিশ্বকাপ ঘিরে স্বপ্নটা যে বেশ বড় জানিয়েছেন সেটি। নিজের তৃতীয় বিশ্বকাপে শিরোপার ক্ষুধা মেটাতে চান তিনি।

Reneta

‘আমার মনে আছে লর্ডসে ২০১৯ বিশ্বকাপ ফাইনালে হারের পর অধিনায়ক উইলিয়ামসনের সাথে কথা বলেছিলাম। তাকে বলেছিলাম চার বছরের মধ্যে আমরা বিশ্বকাপ উঁচিয়ে ধরতে চাই। আমাদের হাতে মাত্র কয়েক মাস সময় আছে ট্রফিটি জিততে। ট্রফিটি জিততে আমাদের অনেক ক্ষুধা আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউইলিয়ামসননিউজিল্যান্ডবোল্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে আজ করোনায় একজনের মৃত্যু

পরবর্তী

টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন সাকিব

পরবর্তী

টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন সাকিব

'কষ্টের টাকায় ফিক্সড ডিপোজিট করেছি', দাবি জ্যাকুলিনের

সর্বশেষ

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT