‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। বন রক্ষায় তরুণপ্রজন্মসহ জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মধুপুর গড়সহ প্রতিটি এলাকায় চলছে ব্যাপক সবুজায়ন। বৃক্ষায়ণে উষ্ণ প্রকৃতি ছেঁয়ে যাবে সবুজে, রক্ষা হবে পরিবেশের ভারসাম্য-প্রত্যাশা বিশিষ্টজনদের।








