চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে পদত্যাগ করলেন অভিনেতা মোহনলাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০২৪
বিনোদন
A A
অভিনেতা মোহনলালের ছবি, কালো জ্যাকেট পরা, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টের (এএমএমএ) প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন ভারতের মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল। সংগঠনটির কয়েকজন সদস্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠার পর দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন ‘দৃশ্যম’খ্যাত এই অভিনেতা।

সংগঠনটির কয়েকজন সদস্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর মঙ্গলবার (২৭ আগস্ট) দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শুধু তাই নয়, ভেঙে দেওয়া হয়েছে অভিনেতার নেতৃত্বাধীন পুরো কমিটিই।

অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্ট (এএমএমএ) একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ‘আমরা আশা করছি অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টস এমন নতুন নেতৃত্ব নির্বাচন করবে, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে। সমালোচনা ও সংশোধনের জন্য সবাইকে ধন্যবাদ।’

Banglabid

আগামী দুই মাসের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য সভা ডাকা হবে। এ বিষয়ে প্রত্যেক সদস্যকে অবগত করা হবে বলেও এ বিবৃতিতে জানানো হয়েছে।

হেমা কমিটি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া যৌন হেনস্তা, কাস্টিং কাউচ, বেতন বৈষম্য, শোষণের তথ্য প্রকাশ করে। এতে সিনিয়র অভিনেতা ও নির্মাতাদের যৌন হেনস্তার বিষয়টিও প্রকাশ করা হয়। হেমা রিপোর্ট প্রকাশের সাত দিনের মধ্যে পদক্ষেপ নিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরালার মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে মুখ্যমন্ত্রী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন। গঠিত হয়েছে সাত সদস্যের তদন্ত দল।

সূত্র: দ্য হিন্দু

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহনলাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুধু খাবারে নয়, শরীরের যত্নেও হলুদের রয়েছে নানা গুণ!

আগস্ট ১১, ২০২৬

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT