আদালত

একযোগে ৮১ বিচারককে বদলি

বিচারক বদলির জন্য আদালত প্রাঙ্গণে আইনগত আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত প্রাঙ্গণে বিচারক বদলির আনুষ্ঠানিকতা চলমান, যেখানে বিচারকগণ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিচারিক আদালতের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী ৮১ বিচারককে বদলির আদেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এক সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের এসব সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৪৪ জন, জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২২ জন এবং ১৫ জন অতিরিক্ত ও যুগ্ম জেলা জজ রয়েছেন।

বদলি করা বিচারকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

বদলি করা জেলা জজদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/জেলা ও দায়রা জজ/দপ্তর প্রধানের মনোনীত ব্যক্তির কাছে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের জেলা ও দায়রা জজ/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ৩ সেপ্টেম্বর এবং প্রশিক্ষণ/ ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

বদলি করা অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজদের জেলা ও দায়রা জজ/ মহানগর দায়রা জজ/ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/ দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…