সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ায় প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জানিয়েছেন, পর্যায়ক্রমে ট্রেনগুলো স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেনের সময়সূচিতে বড় বিপর্যয় ঘটায় তা ঠিক হতে দুয়েকদিন সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।







