চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভ প্রত্যাহার আলিয়া শিক্ষার্থীদের, বকশিবাজারে শুরু যান চলাচল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিক্ষোভ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক, বকশিবাজারে যানজট কম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার শুনানি আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে মুলতবি ঘোষণার পর বকশিবাজার প্রধান সড়কে যান চলাচল শুরু হয়েছে। 

আজ (৯ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বকশিবাজার মোড় থেকে বেরিকেড তুলে নেওয়ার পর শুরু হয় যান চলাচল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল) আলহাজ্ব মো. বোরহান উদ্দিন আন্দোলনরত শিক্ষার্থীদের জানান, আজকের মত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আদৌ এখানে আদালতের কার্যক্রম পরিচালিত হবে কিনা সে সিদ্ধান্ত পরে হবে।

পরে এই আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর বক্তব্যে ও আদালত পরবর্তীতে এখানে আর বসবে না. এমন আশ্বাস পেয়ে অবরোধ বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।

আলিয়া মাদ্রাসা আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ওমর ফারুক বলেন, আলিয়া মাদ্রাসার প্রাঙ্গনে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলছে। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে আদালতের কার্যক্রম চলতে পারেনা তাতে প্রতিষ্ঠানের স্বাভাবিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। আমরা অনুরোধ ও আবেদন জানিয়েছিলাম এখানে যেন ফ্যাসিস্ট সরকারের আমলের ন্যায় কোন আদালতে কার্যক্রম পরিচালিত না হয়। কিন্তু সেটি তোয়াক্কা না করে গতকাল আবার এখানে আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়। এ খবর পাওয়ার পরে আমরা আন্দোলন নেমেছিলাম আমরা এখন আশ্বস্ত হয়েছি যেখানে আদালত বসবে না সেই মর্মে আমরা আন্দোলন ও সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছি।

বিক্ষোভ প্রত্যাহার, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে যান চলাচল শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ বেলা ১১ টা থেকে সকাল সাড়ে ১২ টা পর্যন্ত বকশিবাজার মোড়ে অবস্থা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। অবরোধের কারণে আশপাশের রাস্তায় দেখা দেয় যানজট। আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থানের কারণে বাঁশ ও কাঁটাতারের ব্যারিকেড দিয়ে বকশিবাজার সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়ন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন। ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর একটি দল। শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভের কারণে বেলা ১২টা পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি আদালতের কার্যক্রম।

এই আদালতের বিচারক আলিয়া মাদ্রাসায় স্থাপিত আদালত প্রাঙ্গণ পরিদর্শন করেন। এরপর আদালত পরিচালনার সুষ্ঠু পরিবেশ নেই মর্মে আজকের মত আদালতের কার্যক্রম মূলতবি ঘোষণা করে রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষে উভয় আইনজীবীদের জানিয়ে দেন।

ট্যাগ: আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণাআলিয়া মাদ্রাসার মাঠযান চলাচল শুরু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিভারপুলের বিপক্ষে জেতা ম্যাচে হাসপাতালে বেন্টাঙ্কুর

পরবর্তী

টিউলিপ সিদ্দিকের এমপি পদ থেকে সরে দাঁড়ানো উচিত: দ্য টাইমস

পরবর্তী
বাংলাদেশের সংবাদ উপস্থাপিকা চ্যানেল আই অনলাইনে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিউলিপ সিদ্দিকের এমপি পদ থেকে সরে দাঁড়ানো উচিত: দ্য টাইমস

ধূসর কুয়াশাচ্ছন্ন সকালে বাইসাইকেল চালাচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় শৈত্যপ্রবাহ বৃদ্ধির পূর্বাভাস

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT