বাংলাদেশ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ, ট্রাফিক জ্যাম, যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ, ট্রাফিক জ্যাম ও যানবাহনের সারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে  যানবাহনের চাপ বেড়েছে। আজ ভোররাত থেকে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত যানবাহনের চাপ দেখা গেছে। যার বেশিরভাগ যানবাহনই ব্যক্তিগত গাড়ি বলে জানিয়েছে পুলিশ।

চালকরা জানায়, ভোর রাতের দিকে অতিরিক্ত যানবানের চাপে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়।

ব্যাক্তিগত যানবাহন ও খোলা ট্রাকে করে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।

পুলিশ জানায়, গতকালের তুলনায় আজ ভোর থেকেই গাড়ির চাপ বেড়েছে। বিশেষ করে ব্যাক্তিগত যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। রাতে কিছুটা যানজট সৃষ্টি হলেও তা এখন আর নেই।

বিষয়:ঈদযাত্রাঢাকা- টাঙ্গাইলবঙ্গবন্ধু সেতুমহাসড়কযানবাহনের চাপ
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…