বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় বিভিন্ন বাস ও যানবাহন টোল আদায়ের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৬০০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা।
সোমবার (২৪ জুন) বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে এই টোল আদায় হয়।
জানা যায়, এসময়ের মধ্যে সেতুর পূর্ব প্রান্তে ১৪ হাজার ৮৯৭টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৯৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ২২ হাজার ৭০৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬০০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।







