জনপদ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট, বাস ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের কারণে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যাত্রীরা অপেক্ষা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার ২২ জুন দুপুরের পর থেকে কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানবাহনের চাপ বেড়ে যায়। বিকালের পর থেকে এই ১৪ কি‌লো‌মিটার মহাসড়‌কে থেমে থেমে যানজট শুরু হয়।

অন্যদিকে গণপরিবহন সংকট থাকায় খোলা ট্রাক, পিকআপ, বাসের ছাদ ও ট্রেনের ছাদে করে গন্তব্যে যাচ্ছে হাজারও মানুষ।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান , সকাল থেকে কয়েক দফায় ভারি বৃষ্টি হওয়ায় মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়। সৃষ্টগর্তে পানি জমায় স্বাভাবিক গতি বিঘ্ন হওয়ায় অতিরিক্ত গাড়ির চাপে বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

বিষয়:টাঙ্গাইলঢাকাথেমে থেমে যানজটবঙ্গবন্ধু সেতুমহাসড়ক
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…