জনপদ

৯ ঘণ্টা ভোগান্তির পর যমুনা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক

যমুনা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক, যানবাহন স্বাভাবিক গতিতে চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক, যানবাহন ও যাত্রীরা নিরাপদে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রায় সাড়ে ৯ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৩০ মার্চ) সকাল ৯ টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার (২৯ মার্চ) রাত ১২ টার পর থেকে যমুনা সেতুর পূর্বপাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হ‌য়। পরে সিরাজগঞ্জ প্রান্ত থেকে ঢাকাগামী লেন বন্ধ করে একযোগে উত্তরমুখী করে দেয়ায় ধীরে যানবাহনের চাপ কমতে শুরু করে।

এতে উত্তরের মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণরা বেশি ভোগান্তির মধ্যে পড়েন।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। মানুষ স্বস্তিতে গন্তব্য পৌঁছাচ্ছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

বিষয়:টাঙ্গাইল ঢাকা যান চলাচল স্বাভাবিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…