ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক, একটি বাস মহাসড়কে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে তেমন একটা প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে।
শনিবার ৬ জানুয়ারি সকালে এই মহাসড়কে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল পালন করতে টাঙ্গাইলের কোথাও বিএনপির নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন কম চলাচল করলেও ব্যক্তিগত পরিবহন চলাচল করছে অন্যদিনের মতো স্বাভাবিক।
তাছাড়া সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে কর্মজীবীরা। ফলে হরতালের তেমন একটা প্রভাব পড়েনি এই মহাসড়কে।
অন্যদিকে পণ্যবাহী ট্রাক মহাসড়কে চলাচল করছে স্বাভাবিকের মতো।






