চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ ও বৈশাখের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:২০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৪
কক্সবাজার, জনপদ
A A
ঈদ ও বৈশাখের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ব্যাপক ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র গরম উপেক্ষা করে ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের ঢল নামে। প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন পর্যটকরা। প্রকৃতির ছোঁয়ায় আনন্দ-উপভোগে সময় পার করেন তারা।

ঈদের পর থেকে চার দিনে কক্সবাজারে প্রায় ৪ লাখ পর্যটকের সমাগম ঘটে। সাড়ে পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টের শতভাগ কক্ষ বুকিং ছিল সোমবার পর্যন্ত। আগত পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তায় নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু হওয়ায় পর্যটকের সংখ্যা বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা।

টুর অপারেটর এসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট তোফায়েল আহমেদ বলেন, ঈদের পরদিন থেকে কক্সবাজারে পর্যটকদের আগমন শুরু হয়। সোমবার পর্যন্ত প্রায় চার লাখ পর্যটক আসে কক্সবাজারে। তিনি বলেন, টানা ছুটিতে কেউ এসেছেন পরিবারের সাথে, কেউ স্বজন ও বন্ধুদের সাথে সমুদ্রজলের নীলদিগন্ত ছুঁয়ে দেখতে। আগত পর্যটকদের অনেকে লোনাজলে দাপাদাপির পাশাপাশি কেউ কেউ ঘোড়া, জেটস্কি ও বিচ বাইকে চড়ে বিনোদনে মেতেছেন। আবার কেউ কেউ বিস্তৃত সৈকতের বালিয়াড়িতে ঘুরাঘুরির পাশাপাশি স্মৃতি ধরে রাখতে তুলছেন ছবি। আর পর্যটকদের পাশাপাশি ঈদ উৎসব উদযাপনে যোগ দিয়েছেন স্থানীয় দর্শনার্থীরাও। এতে সৈকতের কবিতা চত্তর থেকে কলাতলী পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাজুড়ে পরিণত হয় জনসমুদ্রে।

Banglabid

ঢাকা থেকে আসা পর্যটক পারুল, ময়না, হারুন, মৌরি ও ও সুস্মিতা জানান, যান্ত্রিক জীবনের একগেঁয়েমি কাটানো এবং ঈদের আনন্দ একটু ভিন্নভাবে উপভোগে তারা সমুদ্রের অপার সৌন্দর্য্যের টানে কক্সবাজার ছুটে এসেছেন। রাজশাহী থেকে আসা নাসিম আক্তার মন্টি বলেন, ঈদের পর প্রথমবার এসে ভালই লাগছে। বেশি মানুষ হওয়ায় ভালো লাগার পাশাপাশি মনোরম পরিবেশে চমৎকার লেগেছে।

পর্যটকরা সাগরে গোসল করার সময় যেন পানিতে ডুবে না যায়, সাগরের সেই নিরাপত্তায় কাজ করেন লাইভগার্ড কর্মীরা।সিসিএফ লাইভ গার্ড সদস্য ওসমান বলেন, পর্যটকের সংখ্যা বেশি হওয়ার কারণে ঈদের পর থেকে তাদের বেশ কিছু স্বেচ্ছাসেবক দিয়ে কাজ করাতে হয়েছে।

হোটেল মালিক সমিতির নেতা আবদুর রহমান বলেন, রমজানের পুরো এক মাসের খরা কাটিয়ে ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটিতে আশানুরুপ পর্যটক সমাগম ঘটায় খুশি হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Reneta

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ বলেন, আগত পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, ২৫ টি সিসি টিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করার পাশাপাশি পর্যটকদের হয়রানি রোধে নানা পদক্ষেপ নেয় টুরিস্ট পুলিশ।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. শাহীন ইমরান জানান, পর্যটকরা যাতে কোনভাবে হয়রানির শিকার না হন, বেশি ভাড়া যাতে কেউ আদায় করতে না পারে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের তিনটি টিম ঈদের পরদিন থেকে কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদকক্সবাজারপর্যটক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

এশীয় বিজ্ঞান একাডেমির প্রকাশনায় ৪ বাংলাদেশি নারী বিজ্ঞানী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT