চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটন খাতকে অন্ধকারের হাতছানি দিচ্ছে রাজনৈতিক অস্থিরতা

মো. কামরুল ইসলাম মো. কামরুল ইসলাম
১০:৫০ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
মতামত
A A
বাংলাদেশের মানচিত্রের সাথে এভিয়েশন লোগো ও লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি অপেক্ষার প্রহর গুণে উইন্টার সিজনের জন্য। সামার সিজনের খরা কাটিয়ে শীতের আগমনে প্রতীক্ষায় থাকে সকল ভ্রমণপিপাসু পর্যটকরা। তাদেরকে বরণ করার জন্য অপেক্ষায় থাকে এয়ারলাইন্স, ট্যুরিস্ট স্পট, হোটেল, মোটেল আর রিসোর্টগুলো। রঙ্গিন সাজে নিজেকে সাজিয়ে তোলে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি।

কোভিড মহামারির ধাক্কা সামলিয়ে উঠার শুরুতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডোল, ইসরাইল-ফিলিস্তিন সংকট মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এই যুদ্ধ আজ বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। আর জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা পর্যটন খাতকে অন্ধকারের হাতছানি দিচ্ছে। করোনা মহামারির সময় এই খাতের প্রায় ৪০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শীতকালীন সময়সূচী অনুযায়ী এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রির পিক সিজন শুরু হয় অথচ সিজনের শুরুতেই বাংলাদেশের পর্যটন শিল্পে অনিশ্চয়তা। হরতাল, অবরোধ, রাজনৈতিক সহিংসতা, মিছিল, মিটিং সর্বোপরি অস্থিরতায় পর্যটন শিল্প শীতের শুরুতেই মুখ থুবড়ে পড়ার অবস্থা। ইতিমধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের দুষ্প্রাপ্যতা বিরাজ করছে। হোটেল মোটেল রিসোর্টগুলোতে অতিথিদের অভয়ারণ্য হয়ে উঠছে না। এয়ারলাইন্সগুলোর যাত্রী সংখ্যা পর্যায়ক্রমে নিম্নমুখী।

Banglabid

স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বর মাসে ভ্রমণ পিপাসু পর্যটকরা বেড়াতে বের হবেন, তা চলতি বছর সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কারণ একটাই রাজনৈতিক অস্থিরতা। যার সরাসরি প্রভাব পড়েছে পর্যটন খাতে।

ভ্রমণ খরচও বেড়ে গেছে পূর্বের তুলনায় অনেকগুন বেশী। টাকার অবমুল্যায়ন, মূল্যস্ফীতির ফলে ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। ফলে যাতায়াতের খরচ বেড়ে যাবে। যাত্রী প্রবৃদ্ধির উপর সরাসরি নেগেটিভ প্রভাব পড়বে। যা পর্যটন ব্যবসার গতি আরো মন্থর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক অস্থিরতা, অন্ধকারের হাতছানি দিচ্ছে বাংলাদেশের পর্যটন খাতকে। এর থেকে পরিত্রাণ পেতে উদগ্রীব হয়ে আছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্যটন খাতরাজনৈতিক অস্থিরতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থনীতি পুনরুদ্ধার হবে নতুন সরকারের জন্য ‘অগ্নিপরীক্ষা’

পরবর্তী

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিবেশী কূটনীতির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিবেশী কূটনীতির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাপের লোগো মোবাইল স্ক্রিনে দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনস্টাগ্রামে ছদ্মবেশের শিকার হলে করণীয় কী?

সর্বশেষ

যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT