বিনোদন

এবার সংবাদ পাঠিকা তটিনী!

বাংলাদেশি সংবাদ পাঠিকা টটিনী সংবাদ পাঠের প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ পাঠিকা টটিনী সংবাদ পাঠের জন্য প্রস্তুত, পেছনে সবুজ পর্দা, পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার সংবাদ পাঠিকা হিসেবে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাইয়ারা তটিনীকে। এমন চরিত্রে তিনি প্রথমবার অভিনয় করলেন।

এটি বেশ সিরিয়াস চরিত্র, অথচ মজার! এমন সম্মিলন সচরাচর ঘটে না। যেমন ঘটনা নিয়ে আসছে ঈদে, নাটকটির নাম ‘ব্রেকিং নিউজ’। যেখানে তটিনীর বিপরীতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

গল্প ভাবনা নির্মাতার হলেও চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ। নির্মাতা শাওন জানান, নাটকটির গল্প আগাবে শহরের শীর্ষ সন্ত্রাসী ইফতি এবং ‘ক্রাইম ওয়াচ’ টিভি অনুষ্ঠানের সঞ্চালক-প্রতিবেদক মারিয়াকে ঘিরে।

বলা যায়, সন্ত্রাসী ও সাংবাদিকের মধ্যকার টানাপোড়েন উঠে আসবে প্রেম ও পরাজয়ের মোড়কে। চরিত্র দুটিতে যথাক্রমে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাইয়ারা তটিনী। তৌসিফ-তটিনী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে আরও আছেন মুকিত জাকারিয়াসহ অনেকে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ব্রেকিং নিউজ’সহ রোজার ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে ২০টি বিশেষ নাটক। যা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে।

বিষয়:তটিনী তৌসিফ মাহবুব ব্রেকিং নিউজ সংবাদ পাঠিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…