ক্রিকেট

৪৫ ওভারের ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও কোচের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বাংলাদেশের অধিনায়ক ও কোচের সাক্ষাৎকারের দৃশ্য, যেখানে খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে ওভার কমে এসেছে। দুই ঘণ্টারও বেশি দেরিতে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি। টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে টিম টাইগার্স। ওয়ানডে সুপার লিগে এটি শেষ সিরিজ তামিম-সাকিবদের।

বাংলাদেশ সময় বিকাল ৬টায় ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ওয়ানডের পর আজকের ম্যাচেও ভারি বৃষ্টি হয়েছে। তাই পুরো ম্যাচ হচ্ছে না। খেলা হবে ৪৫ ওভার করে।

প্রথম ওয়ানডেতে ভালো ব্যাট করতে পারেনি বাংলাদেশ। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত উল্লেখযোগ্য অবদানে লড়াকু পুঁজি পেলেও বৃষ্টিতে খেলাটি ভেসে যায়।

পেস আক্রমণে শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেনকে নিয়ে নেমেছে টাইগার দল। স্পেশালিস্ট স্পিনার বাঁহাতি তাইজুল ইসলামের সঙ্গী থাকছেন দুই স্পিন-অলরাউন্ডার সাকিব ও মিরাজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম।

বিষয়:আয়ারল্যান্ড ইংল্যান্ড ওয়ানডে সুপার লিগ চেমসফোর্ড তামিম বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…