ক্রিকেট

হাসানের জোড়া আঘাতে কাঁপছে আয়ারল্যান্ড

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে ভারি চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ড। মেঘাচ্ছন্ন আকাশের নিচে উইকেট করছে একেবারে পেসবান্ধব আচরণ। গতির সঙ্গে সুইং কাজে লাগিয়ে পুরোপুরি ফায়দা তুলছেন হাসান মাহমুদ। ২৩ বর্ষী টাইগার পেসারের জোড়া আঘাতে ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছে আয়ারল্যান্ড।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আইরিশদের স্কোর ১১ ওভারে ২ উইকেটে ৩১ রান। হ্যারি টেক্টর ৭ ও অ্যান্ড্রু ম্যাকবির্নে ১১ রানে ক্রিজে আছেন।

আয়ারল্যান্ড ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন হাসান। ওপেনার পল স্টার্লিং রানের খাতা না খুলে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন। আম্পায়ার আউট না দিলে ডিআরএসের সাহায্য নিয়ে স্টার্লিংকে সাজঘরে ফেরানো সম্ভব হয়।

ষষ্ঠ ওভারে হাসানের বলে ব্যাকফুট শট খেলে পয়েন্টে থাকা মেহেদী হাসান মিরাজের তালুবন্দি হন ২১ বলে ২ চারে ১২ রান করা স্টিফেন ডোহেনি।

এর আগে বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি দেরিতে শুরু হয় আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি। তাতে খেলা হবে ৪৫ ওভার করে। টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে টিম টাইগার্স।

বিষয়:আয়ারল্যান্ড ইংল্যান্ড ওয়ানডে সুপার লিগ চেমসফোর্ড তামিম বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…