চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা উঠলো টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৭:০৫ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২২
প্রবাস সংবাদ, বিনোদন
A A
টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী দলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপুল দর্শক উপস্থিতিতে স্ক্যারবরোর ২২ লেবোভিক এভিনিউ’র সিনেপ্লেক্স ওডেন এ টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৫ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২ শুরু হয়েছে। ৬ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব গত ১৮ জুলাই থেকে অনুষ্ঠিত হচ্ছে টরন্টো শহরের তিনটি স্থানে।

উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্ক্যারবরোর এগলিন্টন টাউন সেন্টারের ২২ লেবোভিক এভিনিউ’র সিনেপ্লেক্স ওডেন এ। বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

এক ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী হয়। চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে কানাডার চলচ্চিত্র নির্মাতা জসলিন রোজার্স এর ‘দ্য লিভিং রুম’ সাইফুল ওয়াদুদ হেলালের ‘মুনিয়া’স স্টোরি’ এবং সোফি রোমভারি’র ‘স্টিল প্রসেসিং’, ইউক্রেনের চলচ্চিত্র নির্মাতা ওলেহ ভালিদাজেহ’র ‘দ্য পাথ’, ইরানের চলচ্চিত্র নির্মাতা সাইয়িদ ভালিজাদেহ’র ‘সিক্সথ ওয়েভ’, ইতালির চলচ্চিত্র নির্মাতা ‘হোয়াট আ ড্রিম ইট উড বি আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, গ্রীসের এলিফথিয়েরিইয়া স্টেফানোউরির ‘মান্টো’, তিউনিসিয়ার রিম নাকহির ‘নুর’ এবং বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’ প্রদর্শিত হয়।

Banglabid

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে বিকাল সাড়ে পাঁচটায় টরন্টোর সুপরিচিত তবলা শিল্পী রাজীব ঢোল বাজিয়ে চলচ্চিত্র পিপাসু অতিথিদের অভ্যর্থনা জানান। বিকাল ছয়টায় কানাডার জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী সুলতানা হায়দার এবং তার কন্যা টরন্টোর প্রখ্যাত শিল্পী অরুণা হায়দারের মনোমুগ্ধকর নৃত্যের মধ্য দিয়ে উদ্বোধনের বহুজাতিক উপস্থাপনা শুরু হয়।

তারপর পর আদিবাসী বাদ্যযন্ত্র ও সংগীত পরিবেশন করেন আদিবাসী শিল্পী কুইঞ্চুয়া এবং সান্টীয়াগো ভেগা। সুকন্যা নৃত্যাংগন এর দশ জন শিশু শিল্পী নৃত্যের মধ্য দিয়ে কানাডার বহুজাতিক সৌন্দর্য উপস্থাপন করেন।

Reneta

টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক এবং ৫ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২ এর সমন্বয়ক মনিস রফিক উদ্বোধনী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্ক্যারবরো সাউথওয়েস্ট এর কাউন্সিলর গ্যারি ক্রাফোর্ড, বাংলাদেশের প্রখ্যাত কবি আসাদ চৌধুরী এবং টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও ৫ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক এনায়েত করিম বাবুল।

উদ্বোধনী দিনে প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য তিনটি চলচ্চিত্রের পরিচালক জসলিন রোজার্স, সাইফুল ওয়াদুদ হেলাল এবং সোফি রোমভারিকে উপস্থিত দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেন টরন্টো ফিল্ম ফোরামের সহ সভাপতি এবং ফেস্টিভ্যাল ফিল্ম সিলেকশন কমিটির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম খোকন।

উপস্থিত চলচ্চিত্র নির্মাতারা উপস্থিত দর্শকদের সামনে তাদের চলচ্চিত্র নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

১৯ থেকে ২২ জুলাই প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলচ্চিত্রের প্রদর্শনী হবে ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম সেন্টারে এবং ২৩ জুলাই, শনিবার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ২২৩৬ কুইন স্ট্রিট ইস্ট এর ঐতিহ্যবাহী ফক্স থিয়েটারে। সমাপনী অনুষ্ঠানের পূর্বে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এবারের চলচ্চিত্র উৎসবে ৪৯টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ১৩৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ইনপার্সনের সাথে সাথে এই উৎসব অনলাইনে উপভোগ করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিসেম্বরে মেট্রোরেল চালু হবে বলে আশাবাদী সরকার

পরবর্তী

বার্সার এক ম্যাচের কোচ জাভির ভাই

পরবর্তী
বার্সার কোচ জাভির ভাই ফুটবল প্রশিক্ষণে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার এক ম্যাচের কোচ জাভির ভাই

দুটি মহিলার ছবি, একে অপরের পাশে, গা dark ় রঙের পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'হাওয়া' আমাকে চরিত্র নিয়ে জীবনযাপন করতে শিখিয়েছে: তুষি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT