চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্থ স্করচার্সের কাছে হেরে গেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ায় চলমান টপএন্ড টি-টুয়েন্টি লিগে প্রথম ম্যাচে পাকিস্তান শাহীনসের কাছে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে নেপাল জাতীয় দলকে হারালেও তৃতীয় ম্যাচে ফের হার দেখেছে নুরুল হোসেন সোহানের দল। বিগ ব্যাশের দল পার্থ স্করচার্সের কাছে ৫ উইকেটে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।

ডারউইনে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৩ রান করেন সোহান-আফিফরা। জবাবে নেমে ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার দলটি।

পার্থের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় দেখেছে বাংলাদেশ। আফিফ হোসেন ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। উইকেট হারানোর মিছিলে একপ্রান্ত আগলে রেখে আফিফ ৪২ রানে অপরাজিত ছিলেন। ৪৯ বলের ইনিংসটিতে ছিল ৪টি চারের মার। বাকিদের মধ্যে রাকিবুল হাসান ৫ বলে ১৬ রান করেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ও নুরুল হাসান সোহান ১৪ রান করে করেন।

পার্থ স্করচার্সের হয়ে ৩ উইকেট নেন ব্রেস জ্যাকসন। আলবার্ট এস্টারহুইসেন নেন ২ উইকেট।

স্বাগতিক দলটির হয়ে জুয়েল কার্টিস ৩৪ বলে ৪৪ রান করেন। ২৮ বলে ৩১ করেন টগ উইলি এবং ম্যাথু স্পোরস ১৬ বলে ২৪ রান করেন।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নাইম হাসান ও রাকিবুল হাসান ২ উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টপএন্ড টি-টুয়েন্টি লিগডারউইনপার্থবাংলাদেশ এলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলা: সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

মে ১৬, ২০২৬

চেলসিকে হারিয়ে রেকর্ড অষ্টম এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT