চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে শতাধিক পর্দায় চলবে ‘তুফান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
পাকিস্তানে চলমান 'তুফান' সিনেমার পোস্টার, সিনেমার মুক্তির তারিখ ১ নভেম্বর ২০২৪. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে ঝড় তুলে সুপারস্টার শাকিব খান অভিনীত রায়হান রাফীর ছবি ‘তুফান’। শুধু দেশে নয়, ভিনদেশেও ছবিটি বেশ সাড়া ফেলে। আলোচিত এই ছবিটি এবার যাচ্ছে পাকিস্তানে!

বাংলাদেশ ছাড়াও ইতিমধ্যে আলফা আই প্রযোজিত ‘তুফান’ মুক্তি পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে। এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

‘তুফান’ নিয়ে আগে থেকেই আগ্রহী ছিলেন পাকিস্তানের দর্শক। বাংলাদেশে ‘তুফান’ মুক্তির সময় থেকেই পাকিস্তানি জনপ্রিয় ইউটিউবারদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহী দেখা গেছে। এমনকি ‘তুফান’-এর ট্রেলার, গান নিয়ে উর্দুতে বহু রিভিউও দেখা গেছে। এবার বড়পর্দায় দেশটির সাধারণ দর্শকরা আলোচিত এই বাংলা ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন।

Banglabid

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ১ নভেম্বর পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহের অন্তত ১১৩টি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘তুফান’। তবে বাংলা ভাষায় নয়, ছবিটি পাকিস্তানে দেখা যাবে উর্দুতে। ফেসবুকে উর্দু ট্রেলার প্রকাশ হলে ব্যাপক প্রশংসিত হয় বলেও জানা গেছে।

এরইমধ্যে ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সরস থেকে ছাড়পত্র পেয়েছে।

‘তুফান’ অ্যাকশন ধাঁচের ছবি। এতে শাকিব ছাড়াও অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর প্রমুখ। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীতুফাননাবিলাপাকিস্তানবাংলামিমিরাফীর ছবিরায়হান রাফীলিড বিনোদনশাকিবশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT