বিনোদন

নোলানের ছবিতে টম হল্যান্ড?

টম হল্যান্ড ও জন ডেভিড ওয়াশিংটন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোলানের ছবিতে টম হল্যান্ড ও জন ডেভিড ওয়াশিংটন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্রিস্টোফার নোলানের পরবর্তী সিনেমায় থাকতে পারেন টম হল্যান্ড। যদি অভিনেতার সাথে চুক্তি চূড়ান্ত হয়, তাহলে স্পাইডারম্যান তারকাকে পর্দায় দেখা যাবে ম্যাট ডেমনের সঙ্গে।

হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, সিনেমাটির গল্প লিখেছেন ও নির্মাণ করছেন ক্রিস্টোফার নোলান। ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।

সিনেমায় টম হল্যান্ড চূড়ান্ত হয়েছেন কিনা সেই ব্যাপারে মুখ খোলেননি নোলান কিংবা ইউনিভার্সাল পিকচার্স। তবে জানা গেছে, অভিনেতার সঙ্গে সিনেমাটি নিয়ে কথা চলছে এবং টম হল্যান্ডও আগ্রহী।

আগামী বছরের শুরু থেকে সিনেমার শুটিং শুরু হবে। ‘ওপেনহেইমার’-এর সাফল্যের পরে এই ছবির অপেক্ষায় নোলান ভক্তরা।

টম হল্যান্ড মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘পিটার পার্কার’ হিসেবেই বেশি পরিচিত। অভিনেতার হাতে ‘স্পাইডারম্যান ফোর’ আছে। এছাড়াও পরবর্তী অ্যাভেঞ্জার্স সিকুয়েলেও তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

বিষয়:ক্রিস্টোফার নোলান টম হল্যান্ড ম্যাট ডেমন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…