বিনোদন

চলন্ত বিমান থেকে টম ক্রুজের অবিশ্বাস্য লাফ!

টম ক্রুজের বিমান থেকে অবিশ্বাস্য লাফের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত বিমানে টম ক্রুজের সাহসী লাফের ছবি, যেখানে তিনি নিরাপত্তা গিয়ার পরিধান করে আকাশে ঝাঁপ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একের পর এক তাক লাগিয়েই চলছেন টম ক্রুজ। তবে এবার যা করলেন তা আগের সব কিছুকে ছাড়িয়ে গেছে। বিমান থেকে লাফ দিলেন অভিনেতা। শুধু তাই নয়, আকাশে ভাসতে ভাসতে ভক্তদের উদ্দেশে দিয়েছেন বার্তাও!

সোমবার সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন টম ক্রুজ যেখানে চলন্ত বিমান থেকে লাফিয়ে পড়তে দেখা গেছে অভিনেতাকে। এই অবিশ্বাস্য স্টান্ট করেই তিনি ক্ষান্ত হননি। আকাশে ভাসতে ভাসতে কথাও বলেছেন। ‘টপ গান’-এর পাশে থাকার জন্য অভিনেতা ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। মূলত স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দেয়া উপলক্ষেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে। ছবিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে মুক্তি পাবে ২২ ডিসেম্বর।

টপ গান ও প্যারামাউন্ট পিকচার্সের অফিশিয়াল অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়েছে। পরে টম ক্রুজ নিজেও শেয়ার করেছেন টুইটারে। লিখেছেন, ‘মিশন ইমপসিবল-এর সেট থেকে বিশেষ বার্তা’।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ‘মিশন ইমপসিবল ৭’-এর শুটিং করছেন টম ক্রুজ। ১৪ জুলাই মুক্তি পাবে এই ছবি।

বিষয়:টপ গান: ম্যাভরিক টম ক্রুজ বিমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…