বিনোদন

টম ক্রুজের ভয়ংকর স্টান্ট, ভিডিও ভাইরাল

অসাধারণ এয়ারক্রাফট স্টান্ট দেখাচ্ছেন পাইলট. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পাইলট উড়ন্ত বিমান দিয়ে দৃষ্টিনন্দন স্টান্ট পারফর্ম করছেন, আকাশে উড়ে যাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে টম ক্রুজকে মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। জানা গেছে, অভিনেতার পরবর্তী ছবি ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান’-এর দৃশ্য এটি।

ভিডিওতে দেখা গেছে টম ক্রুজ এক হাত দিয়ে বাইপ্লেন ধরে ঝুলে আছেন আকাশের মাঝে। দৃশ্যটি ধারণ করা হয়েছে আরেকটি বাইপ্লেন থেকে।

‘টিএমজেড’-এর সূত্রে বলা হয়েছে, ভিডিওটি অনলাইনে কীভাবে ফাঁস হয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে এটি সিনেমার প্রোমোর জন্য ধারণ করা ভিডিও-এর অংশ বিশেষ।

এক মিনিটের এই ভাইরাল ক্লিপটি দেখে চমকে গেছেন ভক্তরা। অনেকেই মনে করছেন এতটা ঝুঁকি নেয়া ঠিক হয়নি তাদের প্রিয় অভিনেতার। আবার অনেকেই টম ক্রুজের সাহসের তারিফে পঞ্চমুখ।

‘মিশন: ইম্পসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান’ মুক্তি পাবে ২০২৩ সালে। মারাত্মক সব স্টান্ট আর রোমাঞ্চকর মিশন নিয়ে আসছে ছবিটি।

বিষয়:টম ক্রুজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…