চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টোকিও অলিম্পিকে বাগদান, বিবাহবার্ষিকীর আগে জিতলেন গ্র্যান্ড স্লাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

করোনা মহামারীর ভয়াল সময়ে লকডাউনে অন্য সবকিছুর মতোই স্থবির ছিল বিশ্ব ক্রীড়াঙ্গন। একবছর পিছিয়ে জাপানের টোকিওতে বসেছিল অলিম্পিকের ৩২তম আসর। অংশ নিয়ে টেনিসে মেয়েদের এককে চেক রিপাবলিকের হয়ে রৌপ্য জেতেন মার্কেতা ভন্ড্রোসোভা। পদক জয়ের আগে প্রেমিক স্টেপান সিমেকের সঙ্গে বাগদান সেরে নেন। করোনার ভয়ালকালে গেয়েছিলেন প্রেমের জয়গান।

সিমেকের সঙ্গে সম্পর্ক চলাকালীন ভন্ড্রোসোভা হয়ে পড়েন সন্তানসম্ভবা। পরে পাঁচ বছরের প্রেমের সম্পর্কের হয় শুভ পরিণতি। গত বছর ১৬ জুলাই তারা বিবাহবন্ধনে জড়ান। অক্টোবরে ঘর আলো করে আসে প্রথম সন্তান। গত এপ্রিলে সন্তান জন্মের ছয় মাস পরই প্রতিযোগিতামূলক টেনিসে ফেরেন ভন্ড্রোসোভা। তার পরিবারের সবাই বিশ্বাস করতে শুরু করেন, দারুণকিছু হতে চলেছে।

টেনিস কোর্টে ফেরাটা কতটা দারুণ হতে পারে, ২৪ বর্ষী তারকা সেটি দেখিয়ে ছাড়লেন। চমক দেখিয়ে প্রথমবার উইম্বলডনের ফাইনালে পৌঁছেই তিউনিশিয়ার উনস জাবেউরের বিপক্ষে জিতেছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের শিরোপা জিতে করেছেন বাজিমাত, হয়েছেন ইতিহাস।

গ্র্যান্ড স্লামে ভন্ড্রোসোভার সর্বোচ্চ অর্জন ছিল রানার্সআপ। ২০১৯ ফরাসি ওপেনে রানার্সআপ হয়েছিলেন। গ্রাস কোর্টের টুর্নামেন্টে এবারের আগে কখনও দ্বিতীয় রাউন্ডই পার হতে পারেননি র‍্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা তারকা।

শনিবার গ্যালারিতে থাকা স্বামী ও বোনের সামনে গড়লেন ইতিহাস। খেলা শেষের সঙ্গে সঙ্গেই ঘাসের কোর্টে শুয়ে পড়ে আবেগে কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলেন ভন্ড্রোসোভা। পরে উঠে দাঁড়িয়ে নেটের কাছে গিয়ে প্রতিপক্ষ জাবেউরের সঙ্গে হাত মেলান। শেষে স্ট্যান্ডে গিয়ে স্বামী সিমেককে জড়িয়ে ধরেন।

Reneta

ভন্ড্রোসোভার জীবনসঙ্গীও ছিলেন টেনিস খেলোয়াড়। একদশক আগে জুনিয়র টেনিস খেললেও পেশাদার খেলোয়াড় হননি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) ওয়েবসাইটের তথ্য অনুসারে, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ১৩টি একক ম্যাচ খেলে ছয়টিতে জিতেছেন সিমেক।

নিজে খেলা চালিয়ে না গেলেও ভন্ড্রোসোভার টেনিস ক্যারিয়ার এগিয়ে যাওয়ার ব্যাপারে সিমেক সমর্থন জুগিয়ে গেছেন। ফাইনালের আগে জীবনসঙ্গিনীর খেলা দেখতে লন্ডনে পা রাখেন। সিমেক এবং ভন্ড্রোসোভা একসঙ্গে মনোরম স্থানে ছুটি কাটাতে ভালোবাসেন। তারা অ্যাথেন্স, মালদ্বীপ এবং নিউইয়র্কের মতো জায়গায় অবকাশ যাপন করেন। ভক্তদের সাথে সেসব মুহূর্ত ভাগ করে নেন।

উইম্বলডন শুরুর আগে আলোচনাই ছিলেন না ভন্ড্রোসোভা। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেললেও বাঁ-হাতের কব্জির চোটে ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়। গত তিন বছরে করিয়েছেন একাধিক অস্ত্রোপচার। এতকিছুর পরও প্রথম সেমিতে ইউক্রেনীয় তারকা সভেতলিনাকে হারিয়ে ৬০ বছরের মধ্যে প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে ওঠেন। অতঃপর ফাইনাল জিতে নামের পাশে যোগ করেছেন গ্র্যান্ড স্লাম।

প্রথম বিবাহবার্ষিকীর ঠিক আগেরদিন, ১৫ জুলাই গ্র্যান্ড স্লাম জয়ের পর ভন্ড্রোসোভা বলেছেন, ‘এটা বিস্ময়কর এক অনুভূতি। আমি এখানে এসে দাঁড়াতে পারি ভাবতেই অবাক লাগছে। টেনিস আসলেই অদ্ভুত।’

‘কাল আমার প্রথম বিবাহবার্ষিকী। তার আগে সবাইকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। আমার বোন কাঁদছে। সবাইকে নিয়ে একটু বিয়ার খেতে যাওয়ার ইচ্ছে আছে। গত কয়েকটা সপ্তাহ একটানা খেলে আমি বিধ্বস্ত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডনগ্র্যান্ড স্লামচেক রিপাবলিকটোকিও অলিম্পিকভন্ড্রোসোভালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT