বাংলাদেশ

শীতে কাঁপছে দেশ, আজ বছরের সর্বনিম্ন তাপমাত্রা

কুয়াশায় ঢাকা রাস্তা ও গাড়ি, শীতের সকালে ধোঁয়াটে পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের সকালে কুয়াশার কারণে ঢাকা রাস্তা ও গাড়ি ধোঁয়াটে পরিবেশে ঢাকা পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শীতের প্রকোপ বেড়েই চলেছে। শীতের সঙ্গে ঘন কুয়াশা মানুষের জীবনযাত্রাকে আরও বিপর্যস্ত করে তুলেছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচলেও বিঘ্ন ঘটছে। আজ চলতি বছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও পঞ্চগড়ে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ২৮ জানুয়ারি আবহাওয়াবিদ বজলুর রশিদ চ্যানেল আই অনলাইনকে জানান, দেশের এই দু’টি জেলা ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়াও এই তালিকায় রয়েছে অন্যান্য বিভাগের আরও ১২টি জেলা।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী আজ রোববার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৮-৬ ডিগ্রি সেলসিয়াসে থাকলে সেটিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়।

গতকাল রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের ২২ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজও তা অব্যাহত থাকতে পারে।

বিষয়:দিনাজপুর পঞ্চগড় রেকর্ড তাপমাত্রা শীত শীতের তীব্রতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…