চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে শেষ কর্মদিবস আজ, সোমবার থেকে শুরু টানা ৭ দিনের ছুটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ২৪, মে ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আজ রোববার (২৪ মে) শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি।

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনকে কেন্দ্র করে সরকার আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। ছুটির তালিকা অনুযায়ী, ঈদের দিন ২৮ মে সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পর ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়।

তবে ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে পূর্বের অভিজ্ঞতা বিবেচনায় গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন অনুষ্ঠিত বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা এবং এর পরিবর্তে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পরে ১৪ মে সাত দিনের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে।

Reneta

এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবাও চালু থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। জরুরি দায়িত্বে নিয়োজিত বিভিন্ন অফিসও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছুটিপবিত্র ঈদুল আজহাশেষ কর্মদিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT