আজ ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। হিজরী বছরের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। আল্লাহ রাব্বুল আলামীনের পেয়ারা হাবিব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। ৫৭০ খৃষ্টাব্দের এই দিনে পবিত্র মক্কা ভূমিতে মা আমেনার কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ।







