‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালিত হচ্ছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস।
আজ ২ নভেম্বর শনিবার এবছরের জাতীয় সমবায় দিবস উদযাপন করা হচ্ছে। প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী উদযাপন করা হয়।
জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য দিনটি পালন করা হয়।







