বাংলাদেশ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

চাঁদ ও দীপাবলির আলোতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের আকাশে চাঁদ ও তারার নিচে আলোকসজ্জা ও প্রদীপ জ্বালানো হচ্ছে, যা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। হিজরী বছরের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। ইসলাম ধর্মাবলম্বীদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস।

৫৭০ খৃষ্টাব্দের এই দিনে পবিত্র মক্কা ভূমিতে মা আমেনার কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ।

ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশেষ দিন উপলক্ষে পৃথক পৃথক বানী দিয়েছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ১৫ দিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে বুধবার সন্ধ্যা থেকে। বুধবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ধর্মপ্রতিমন্ত্রী মোঃ ফুরদুল হক খান।

এছাড়াও হাইকোর্ট মাজার শীরফ প্রঙ্গনে গতকাল বুধবার সন্ধ্যা থেকে সুপ্রীম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির দুদিনের কর্মসূচী চলছে।

 

 

বিষয়:ইসলামিক ফাউন্ডেশন ঈদে মিলাদুন্নবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…