চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ কবীর চৌধুরীর জন্মশতবার্ষিকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর জন্মশতবার্ষিকী আজ। সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রগতিশীল-গণতান্ত্রিক আন্দোলনে কবীর চৌধুরীর কয়েক দশকের কর্মচাঞ্চল্য পথ দেখিয়েছে বাংলাদেশকে।

১৯২৩ সালের ৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন গুণী এই শিক্ষাবিদ। তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিল উপজেলার গোপাইরবাগ গ্রামের মুন্সী বাড়ি। পিতা খান বাহাদুর আবদুল হালিম চৌধুরী এবং মা আফিয়া বেগম। তার পুরো নাম আবুল কালাম মোহাম্মদ কবীর।

গত শতকের বায়ান্নর ভাষা আন্দোলন, ষাটের দশকের বাঙালি জাতিসত্তার আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, আশির দশকে মৌলিক অধিকার ও সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকায় ছিলেন। এছাড়াও তিনি বাংলা শিল্প ও সাহিত্যের অন্যতম পথপ্রদর্শক ছিলেন।

সরকারি চাকুরি দিয়ে কবীর চৌধুরী কর্মজীবন শুরু করেন। স্বেচ্ছায় সরকারী চাকরি থেকে অবসর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৯৮ সালে তিনি জাতীয় অধ্যাপক পদ লাভ করেন।

তার শক্তিশালী কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনি পূর্ব পাকিস্তান গর্ভনর স্বর্ণপদক, বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, ভারতের উইলিয়াম কেরী স্বর্ণপদক, বঙ্গবন্ধু স্বর্ণপদকসহ আরও অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

কবীর চৌধুরী ১৩ ডিসেম্বর ২০১১ ঢাকার নয়াপল্টনে তার নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে মৃত্যু বরণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবীর চৌধুরীজাতীয় অধ্যাপক
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT