আধুনিক বিশ্বে টিকে থাকতে কৃষি ও কৃষি প্রযুক্তির আরও বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের বার্তপ্রধান ও পরিচালক শাইখ সিরাজ। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চ্যানেল আই পরিদর্শন ও মতবিনিময়ে তিনি বলেন, মাটি ও মানুষকে ভালবেসে দেশের উৎকর্ষ সাধনে তরুণ প্রজন্মকে এগিয় আসতে হবে।







