বাংলাদেশ

জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে যুব সম্মেলনে বক্তা ও অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃত্বমূলক যুব সম্মেলনে বক্তা বক্তব্য দিচ্ছেন, অংশগ্রহণকারীরা মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুব সমাজকে জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। তিনি তরুণদের উদ্দেশে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় বুধবার ১৩ নভেম্বর আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে। কিন্তু যদি স্বপ্ন না দেখো, আমি গ্যারান্টি দিতে পারি যে তা কখনোই হবে না।

তরুণ প্রজন্মকে তাদের কাঙ্ক্ষিত পৃথিবী গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে লক্ষ্য অর্জনের দৃষ্টান্ত তুলে ধরে প্রধান উপদেষ্টা যুবকদের বৈশ্বিক সংকট মোকাবিলায় নিজেকে উৎসর্গ করতে এবং বিশ্বের ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করেন।

বিষয়:তরুণ প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…