বিশ্ববিদ্যালয় রূপান্তরের ১দফা দাবি মেনে নিতে ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। অন্যথায় আবারো রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।
এ সময় রেল লাইন ছেড়ে দিয়েছে তারা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এর আগে, রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ তিনদফা দাবিতে অনশন ও সড়ক অবরোধের পর এবার মহাখালী রেলগেট অবরোধ করে রেললাইনের উপর অবস্থান নিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে ট্রেন চলাচল বন্ধ ছিল।








