বাংলাদেশ

গ্যাসের চুলা জ্বালাতে তিতাস গ্যাসের বিশেষ নির্দেশনা

তিতাস গ্যাসের গ্যাস চুলার জ্বলন্ত ছবি, নিরাপত্তা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিতাস গ্যাসের গ্যাস চুলার জ্বলন্ত ছবি, যা নিরাপত্তা ও ব্যবহারের নির্দেশনা বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুলা জ্বালানোর আগে রান্না ঘরের দরজা-জানালা ১৫ মিনিট খুলে রাখার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

বুধবার ২৬ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রান্না ঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন।

এছাড়া যেকোনো প্রয়োজনে তিতাসের হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গত সোমবার ২৪ এপ্রিল রাতে রাজধানীর মগবাজার, রামপুরা, দিলু রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, হাজারীবাগ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

পরে এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম কাজ করে এ সমস্যার সমাধান করে।

বিষয়:তিতাস গ্যাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…