বাংলাদেশ

নারায়ণগঞ্জে ভূমিকম্পে বাড়ির দেয়াল ধসে ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে ভূমিকম্পে ধসে পড়া বাড়ির ধ্বংসাবশেষ ও স্থানীয় মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় আজ ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে পড়ে। ঘটনায় একজন নিহত এবং একজন আহত হন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানিয়েছে, আজ ২১ নভেম্বর শুক্রবার ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং কেন্দ্রস্থল নরসিংদী। আহত ব্যক্তিকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় প্রশাসন ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা যাচাইয়ের কাজ চালানো হচ্ছে।

বিষয়:দেয়াল ধস ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…