অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক প্রজ্ঞাপনে এই কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে, গত নভেম্বরে এই পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।
পাঁচটি কমিশন হল- গণমাধ্যম, স্বাস্থ্য, নারীবিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। এসব কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে সময় বাড়ানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এগুলো হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।








