চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্ব-সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের শরকির খালসংলগ্ন বনের ভেতরে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পরা বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার ৪ জানুয়ারি বিকেল ৩টার দিকে বাঘটি উদ্ধার করা হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্চের করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগের তথ্য মতে, ট্রানকুইলাইজার গান দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। বাঘটি বেশ দুর্বল হয়ে পড়ায় তাকে স্যালাইন দেওয়া হয়েছে। উৎসুক জনতার ভিড়ের কারণে দ্রুত বাঘটিকে নিয়ে খুলনার দিকে রওনা হয়েছেন বন বিভাগের কর্মীরা।

করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রর ভারপ্রাক্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘটিকে খুলনা বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শনিবার দুপুরে সুন্দরবনসংলগ্ন শরকির খাল এলাকার গহিন বনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে বাঘটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাঁদে আটকবাঘ উদ্ধারসুন্দরবনহরিণ শিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT