চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ব্যাচের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মাশরাফী-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ, পাঁচ তারকা একসঙ্গে খেলেছেন বহু ম্যাচ। এই ব্যাচের ক্রিকেটাররা বাংলাদেশকে এনে দিয়েছেন অনেক সাফল্য। তাদের ক্যারিয়ার যখন শেষের পথে তখন আরও একটি ব্যাচ মাথা জাগিয়ে তুলেছে। সম্ভাবনার নতুন সূর্য উঠেছে টাইগার ক্রিকেটে।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি দলে তরুণদের আধিক্য। প্রথম টি-টুয়েন্টিতে তারাই গড়ে দিয়েছেন ব্যবধান। নতুনদের নিয়ে পথচলার শুরুতেই এসেছে স্মরণীয় জয়।

চট্টগ্রামে ডেথ ওভারে দারুণ বোলিং করা হাসান মাহমুদ মনে করেন অদূর ভবিষ্যতে এখনকার ব্যাচও থাকবে সেরাদের কাতারে।

Banglabid

টি-টুয়েন্টি দলে হাসান ছাড়াও মিরাজ-আফিফ-শান্ত-শামীম-হৃদয়-তানভির রয়েছেন। এই তরুণরাই হয়ে উঠতে পারে পঞ্চপাণ্ডবের পর বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাচ।

এই প্রসঙ্গে আত্মবিশ্বাসী কণ্ঠেই হাসান সংবাদ সম্মেলনে বললেন, ‘এই মুহূর্তে আমাদের যে দলটা আছে, সেটা ওয়ান অব দ্য বেস্ট বাঞ্চ অফ প্লেয়ার্স। খুবই এনার্জেটিক, সবাই মাঠে খুব এফোর্ট দেয়। এটা যদি ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে যদি রাখতে পারি, তাহলে যে কোনো সংস্করণে এগিয়ে থাকব।’

চট্টগ্রাম থেকে দুটি জয় নিয়ে ঢাকায় ফিরেছে বাংলাদেশ। শেষের ওয়ানডে জয়ের পর সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে এসেছে দাপুটে জয়। আগামী রোববার ও মঙ্গলবার মিরপুরে সিরিজের শেষ দুটি ম্যাচ। একটি জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। সে সুযোগ ভালোভাবেই দেখছেন টাইগার পেসার।

Reneta

‘আমি মনে করি মিরপুরে যেহেতু খেলা, ভালো উইকেটই হবে। এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। ওদেরকে চট্টগ্রামে হারিয়েছি। চেষ্টা থাকবে এখানেও ওদের হারানোর। প্রথম ম্যাচে যেহেতু হারিয়েছি। মোমেন্টামটা আমাদের দিকে। চেষ্টা থাকবে সেটা ধরে রাখার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটপেসারবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টসহাসান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা

আগস্ট ১০, ২০২৬

কারিগরি বোর্ডের ফলাফলে বড় বিপর্যয়: পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT