পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সরকারি সিদ্ধান্তের মধ্যেই সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারি চক্র। চক্রের অন্যতম মূলহোতা সহজ ডটকমের অফিস সহকারি মিজান ঢালী ও সার্ভার অপারেটর নিউটন বিশ্বাসসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করা টিকিট জব্দ করা হয়েছে। টিকিট কালোবাজারিতে প্রায় কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে র্যাব।







